Sakuntola (1791)

Indian translations> Sakuntola (1791)
Goethe_(Stieler_1828).jpg

Sakontola (1791)

Johann Wolfgang von Goethe (1749–1832)

য়োহান হ্বোল্ফগাং ফন গ্যোটে (১৭৪৯ – ১৮৩২)

Goethe_(Stieler_1828).jpg
sagnik.jpeg

শকুন্তলা (1791)

Translated by : Sagnik Chakraborty

sagnik.jpeg

Willst du die Blüthen des frühen, die Früchte des späteren Jahres,

Willst du, was reizt und entzückt, willst du, was sättigt und nährt,

Willst du den Himmel, die Erde mit Einem Namen begreifen,

Nenn ich Sakontala dich, und so ist Alles gesagt.

চাও যদি একটি নামে বসন্তের মুকুল,

বৎসরান্তের ফলের সমাবেশ,

চাও যদি একটি নামে আকর্ষণ অসীম,

আত্মহারা হৃদয়ের আবেশ,

চাও যদি একটি নামে পুষ্টি, পরিতৃপ্তি,

চাও যদি স্বর্গ-মর্ত্য একটি নামে গাঁথা

নাম তোমার দিলাম শকুন্তলা,

একটি নামে সকল হলো বলা।

Glossary